October 13, 2026, 12:10 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ টন কয়লা নিয়ে পানামার জাহাজ মোংলায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী বানিজ্যিক জাহাজ ‘এমভি জেইন’।

সোমবার সকাল ১০ টায় বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর এ্যাংকরেজে জাহাজটি নোঙ্গর করে। এর আগে গেল ৮ই আগস্ট ইন্দোনেশিয়া থেকে ৫০ হাজার ৪৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় এমভি জেইন। চট্টগ্রাম ১৯ হাজার ৫শ মেট্রিক টন কয়লা খালাস করে, অবশিষ্ট কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরে পৌছায়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, দুপুর থেকে মোংলা বন্দরে আসা জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। চট্রগ্রাম বন্দরে খালাস করা ১৯ হাজার ৫শ মেট্রিক টন কয়লা লাইটার জাহাজে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে আনা হচ্ছে। এর আগে ১৩ আগষ্ট বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭‘শ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিলো বানিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page