October 9, 2026, 3:56 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লার চতুর্থ চালান এলো মোংলায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লার চতুর্থ চালান নিয়ে একটি বিদেশি জাহাজ শনিবার (৫ নভেম্বর) মোংলা বন্দর পৌঁছেছে। এবং রবিবার (০৬ নভেম্বর) সকাল থেকে কয়লা খালাস শুরু হয়েছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া ৩৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে বাহামাস পতাকাবাহী ‘এমভি পিথাগোরাস’ জাহাজ শনিবার মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর বয়ায় নোঙ্গর করে।

এবিষয়ে বিদেশি জাহাজ ‘এমভি পিথাগোরাস’র স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এজেন্ট’র ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা কয়লা নিয়ে জাহাজটি গত এক মাস আগে ছেড়ে আসে। এটা চতুর্থ চালান। এই চালানে ৩৩ হাজার মেট্রিকটন কয়লা আছে। এর আগে আরও তিনটি চালানে দেড় লাখ টন কয়লা আনা হয়েছে। আরও একলাখ মেট্রিক টন কয়লা বিদ্যুৎ কেন্দ্রটির জন্য আনা হবে।

তবে সেটি প্রথমধাপের জন্য বলেও জানান তিনি।

এদিকে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে বিদুৎ উৎপাদন শুরু করেছে। এই বিদুৎ খুলনা গ্রিডে যোগ হচ্ছে।

২০১৭ সালের ২৪ এপ্রিল এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ প্রক্রিয়া শুরু হয়।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page