November 22, 2026, 12:13 pm
শিরোনামঃ
চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে : প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা মানিকগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর গাজায় শিশুদের খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় ৪ জন নিহত আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি ; তাই দাম কমে গেছে : নরেন্দ্র মোদি ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের মুলাদী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে মহিম হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর খেয়াঘাটের পশ্চিম পাড়ে সোহেল কাজীর বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের পরিবারের দাবি, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে মরদেহের ময়নাতদন্তের পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিম বরিশালের কাশিপুর এলাকার ইছাকাঠি গ্রামের মো. মনির হোসেনের ছেলে। মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ও প্রেমের সূত্র ধরে প্রায় এক বছর আগে ডিক্রীরচর গ্রামের সোহেল কাজীর মেয়ে সোহানাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে স্ত্রীর বাবার বাড়িতেই থাকতেন মহিম। রাজমিস্ত্রীর সহকারী ও ব্যাটারিচালিত ভ্যানচালকসহ বিভিন্ন কাজ করে সংসার চালাতেন।

স্থানীয়রা জানান, মহিমের অভিযোগ ছিল, সোহানা মোবাইল ফোনে টিকটক করে এবং মোবাইল অন্য কারও সঙ্গে কথা বলেন। এনিয়ে তাদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রোববার সকালে কাজে বের হওয়ার আগে মহিমের সঙ্গে সোহানার কথার কাটাকাটি হয়। পরে মহিম কাজে না গিয়ে ঘরের মধ্যেই ছিলেন। পরে সকাল ১০টার দিকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সোহানা জানান, সকালে তার স্বামী মহিমের সঙ্গে কথার কাটাকাটির পরে তিনি রান্না করতে যান। সকাল ১০টার দিকে রান্না শেষ হলে মহিমকে খাবার খেতে ডাকতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত দেখে ডাক-চিৎকার দেন। পরে বাড়ি ও পার্শ্ববর্তী লোকজন থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

মহিমের ফুপু কাজল বেগমের দাবি, স্ত্রীর টিকটক ও মোবাইল ফোনে কথা বলতে বাঁধা দেওয়ায় মহিমকে হত্যার পরে মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তারা আইনি পদক্ষেপ নেবেন।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page