February 16, 2026, 10:22 pm
শিরোনামঃ
রমজানের আগেই জমজমাট মহেশপুর বাজার ; ডাল-চিনিতে দাম বাড়তি ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ ; বিএনপির নেতৃবৃন্দের পরিদর্শন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ’লীগ নেতাকর্মীরা ; টিআইবির প্রতিবেদন তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ নির্বাচন পরবর্তী ১১ দলীয় জোটের প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি আজ আইজিপির পদত্যাগের খবর সঠিক নয় : পুলিশ হেডকোয়ার্টার্স মুকুলে ভরে উঠছে রাজশাহীর আমবাগান ;  ভালো ফলনের আশা টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করেছে জামায়াত-শিবির কর্মীরা খুলনায় পতাকা উত্তোলনের পর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন
এইমাত্রপাওয়াঃ

রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য এলো ৩৪ হাজার ২০০ মেট্রিক টন কয়লা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৪ হাজার ২০০ মেট্রিক টন কয়লা নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ এম ভি লুনা রোসা। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া ১১ নম্বর অ্যাংকোরোজে ভিড়েছে জাহাজটি।

বিদেশি এই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক মো. রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৪ হাজার ২০০ মেট্রিক টন কয়লা নিয়ে ৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার মোয়ারা পন্থাই বন্দর ছেড়ে এসেছে এম ভি লুনা রোসা। এরপর লাইব্রেরিয়ান পতাকাবাহী এ জাহাজটি ৩ অক্টোবর দুপুর ২টায় মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে। বিকেল থেকে জাহাজটি থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়।

রিয়াজুল হক বলেন, কয়লা খালাসের সঙ্গে সঙ্গে তা লাইটারেজে (নৌযান) করে নেওয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। এরপর জেটি থেকে নৌযানের সেই কয়লা সংরক্ষণ করা হচ্ছে বিদ্যুৎকেন্দ্রের গোডাউনে।

এর আগে ২৩ সেপ্টেম্বর রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে মংলা বন্দরে পৌঁছায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page