November 1, 2026, 7:40 am
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রায়িসি ও শেখ হাসিনার টেলিফোন সংলাপ : বিভিন্ন ইস্যুতে তেহরান-ঢাকার অভিন্ন অবস্থান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ফিলিস্তিন ইস্যুতে সমর্থন দেয়া এবং ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বিশেষ করে আল-আকসা মসজিদে তাদের নৃশংস কর্মকাণ্ডের নিন্দা জানানোর জন্য মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, ৭০ বছরেরও বেশি সময় ধরে দখলদার ইসরাইলি সেনাদের বুটের তলায় ফিলিস্তিনি জনগণের অধিকার পদদলিত হচ্ছে এবং আন্তর্জাতিক সমাজের নীরবতার সুযোগে ইসরাইলি কর্মকর্তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। ইরানের প্রেসিডেন্ট রায়িসি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোন সংলাপে এসব কথা বলেছেন।

একই সাথে তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের সরকার ও জগণকে  শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বিশ্বের সব দেশ বিশেষ করে মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করা ইরানের পররাষ্ট্র নীতির প্রধান লক্ষ্য। ইরান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়বে বলে প্রেসিডেন্ট রায়িসি আশা প্রকাশ করেছেন।

এই টেলিফোন সংলাপে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও টেলিফোন করার জন্য ইরানের প্রেসিডেন্ট রাইসিকে ধন্যবাদ দেন। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ ও সুসংহত করতে যোগাযোগ বাড়ানোয় ইরানের নতুন প্রশাসনের প্রশংসা করেন শেখ হাসিনা। একই সাথে সৌদি আরবের সঙ্গে ইরানের কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এই পদক্ষেপ একটি সফল কুটনৈতিক তৎপরতা দৃষ্টান্ত এবং এটি পারস্য উপসাগরীয় অঞ্চল ও এর বাইরেও বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোজাদার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সেনাদের নৃশংস ও বর্বরোচিত আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানানোর নীতিতে বাংলাদেশের সরকার ও জনগণ অবিচল রয়েছে।  ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সহযোগিতাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

এ ছাড়া, দুই দেশের ব্যবসায়িক সংগঠনগুলোর মধ্যে একটি যৌথ বিজনেস কমিশন (জেবিসি) গঠন এবং যৌথ ইকোনোমিক কমিশনের নিয়মিত বৈঠকের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের উৎপাদন সক্ষমতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে শেখ হাসিনা বলেন, সাশ্রয়ী মূল্যে গুণগত মানের আমদানির জন্য বাংলাদেশ একটি উৎস হতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page