October 9, 2026, 4:54 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে এপিইসি বৈঠকে আমন্ত্রণের কথা জানালো যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়াকে আগামী বছরের এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) ব্লকের বৈঠকে যোগদানের আমন্ত্রণ জানাবে যুক্তরাষ্ট্র। সোমবার বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সিঙ্গাপুরে এক মিডিয়া ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাট মারে। তিনি বলেন, ২১ জাতির এই জোটের বৈঠকে ওয়াশিংটনের তরফে মস্কোকে আমন্ত্রণ জানানো হবে।

এর আগে গত মে মাসে থাইল্যান্ডে এপিইসি-র এক বৈঠকে রাশিয়ার অর্থমন্ত্রী মাকসিম রেশেতনিকভের ভাষণের সময় ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে বৈঠক থেকে বেরিয়ে যান যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের প্রতিনিধিরা।

এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন ন্যাটো প্রধান জেন্স স্টোলস্টেনবার্গ। এই সংঘাত রাশিয়া ও ন্যাটোর মধ্যকার লড়াইয়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নরওয়েজিয়ান সম্প্রচার এনআরকে  তিনি বলেন, এটি একটি ভয়াবহ যুদ্ধ। ন্যাটো ও রাশিয়ার সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ার মতো ঘটনা এড়াতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page