July 27, 2026, 8:24 pm
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে ‘বিচ্ছিন্ন’ করতে চায় পশ্চিমারা : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ‘বিচ্ছিন্ন’ করার পশ্চিমা প্রচেষ্টার কঠোর সমালোচনা করে করেছেন। জাতীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাতকারে তিনি বলেন, ইউক্রেনে তার আক্রমণের লক্ষ্য ‘রাশিয়ার জনগণকে একত্রিত করা।’ খবর এএফপি’র।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণের এক দিন পর কিয়েভের বাসিন্দারা রোববার ক্রিসমাস পালন করেছে।
ওই সাক্ষাতকারে পুতিন ইউক্রেনীয় ও রুশরা অভিন্ন মানুষ এমন যুক্তি তুলে ধরতে ‘ঐতিহাসিক রাশিয়া’ ধারণাটি ব্যবহার করেন। রাশিয়ার প্রেসিডেন্টের এমন যুক্তি কিয়েভের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে এবং ইউক্রেনে তার ১০ মাসের আক্রমণকে ন্যায্যতা দেয়।
তিনি বলেন, এক্ষেত্রে রাশিয়ার ‘ভূ-রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্য ক্রেমলিনকে ‘বিচ্ছিন্ন’ করা।
পুতিন আরো বলেন, ‘বিভক্ত করুন এবং জয় করুন, এটিই তারা সর্বদা অর্জন করতে চেয়েছে এবং এখনো করতে চাইছে।’
তিনি বলেন, ‘তবে এক্ষেত্রে আমাদের লক্ষ্য ভিন্ন। রাশিয়ার জনগণকে একত্রিত করাই আমাদের এই ধারণার লক্ষ্য।
পুতিন বলেন, তার সরকার ‘সঠিক পথে আছে। সরকার আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের, আমাদের জনগণের স্বার্থ রক্ষা করছে।’
তিনি আবারো বলেন, মস্কো আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে যে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে সে ব্যাপারে জানতে চাইলে তিনি বিচলিত নন বলে জানান।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি দেওয়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘অবশ্যই আমরা এটি ধ্বংস করবো। এসবের শতভাগই ধ্বংস করা হবে।’

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page