September 28, 2026, 6:44 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে সমর্থনের জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ দিলেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধে মস্কোকে ‘দৃঢ় সমর্থ’ দেওয়ার জন্য এই ধন্যবাদ জানান তিনি। পুতিন বলেছেন, এই সমর্থন পশ্চিমা দেশগুলোকে মোকাবিলা করার জন্য দুই দেশেকে সাহায্য করবে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেছেন পুতিন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই খবর জানিয়েছে।

পিয়ংইয়ংয়ের সমর্থনের বিষয়ে পুতিন বেশি কিছু বলেননি। তিনি শুধু বলেছেন, এটা ছিল বিশেষ সামরিক অভিযান। ইউক্রেনে আক্রমণকে রাশিয়া কথিত বিশেষ সামরিক অভিযান বলে দাবি করে আসছে।

কিন্তু গত বছর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছিলেন  উত্তর কোরিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে কয়েক মিলিয়ন রকেট এবং কামানোর গোলা বিক্রি করছে।

কেসিএনএ-এর প্রতিবেদন অনুসারে পুতিন বলেছেন, আন্তর্জাতিক ইস্যুতে উত্তর কোরিয়ার সঙ্গে সংহতি আমাদের সাধারণ স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে।

পুতিন আরও বলেছেন, যুদ্ধকালীন বন্ধুত্বের একটি ঐতিহাসিক গুণ আছে। এটি রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়া-উত্তর কোরিয়ার মধ্যে একটি ভিত্তি হিসেবে কাজ করবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page