August 4, 2026, 8:07 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ায় বিদ্রোহ ঘোষণা করেছে ওয়াগনার বাহিনী। রুশ এই ভাড়াটে বাহিনী এত দিন ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করে আসছিল। কিন্তু হঠাৎ গুরুত্বপূর্ণ বাহিনীটি রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধেই অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণকারীদের সতর্ক করে জানিয়েছে, রাশিয়াজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, রাশিয়ার রস্তভ অঞ্চলে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে, যা ছড়িয়ে পড়তে পারে পুরো দেশটিতে।

তাছাড়া রাশিয়া থেকে যুক্তরাজ্যে ফ্লাইট পরিচালনা করার সুবিধাও এই মুহূর্তে নেই বলে জানানো হয়েছে। একই সঙ্গে রাশিয়া ভ্রমণে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

এদিকে যারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের শাস্তি পেতে হবে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি অনিবার্য শাস্তির হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, রাজধানী মস্কো এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে এখন সন্ত্রাসবিরোধী অভিযান চলছে।

পুতিন বলেন, রাশিয়ার ভবিষ্যৎ এখন হুমকির ‍মুখে। বিদ্রোহীদের কার্যকলাপকে তিনি পিঠে ছুরিকাঘাত বলে বর্ণনা করেছেন। তিনি ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিনের নাম উল্লেখ না করে বলেন, কারও কারও উচ্চাকাঙ্ক্ষা ‘তীব্র রাষ্ট্রদ্রোহিতার’ দিকে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page