July 30, 2026, 7:35 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ান বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা ; ইউক্রেনকে দায়ী করছে মস্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মস্কো বলেছে, তারা ইউক্রেনের নতুন এক ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে। তাদের যৌথ সীমান্ত থেকে কয়েকশ’ কিলোমিটার দূরে অবস্থিত একটি সামরিক বিমান ঘাঁটিতে কিয়েভ এ হামলার চেষ্টা চালায়। বিমান ঘাঁটিটি কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ।

এদিকে ইউক্রেন জাতিসংঘ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।

রাশিয়া বলেছে, তারা কৌশলগত দিক থেকে দেশের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি এঞ্জেলে চালানো ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে। ইউক্রেনে বিমান হামলা চালাতে এ বিমান ঘাঁটি ব্যবহার করা হতো বলে কিয়েভ জানিয়েছে।

আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, ধ্বংসাবশেষের আঘাতে তিন কর্মী নিহত হয়েছে।

একই দিন রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা জানায়, তারা ইউক্রেনের চার ‘ঘাতককে’ হত্যা করেছে। তারা সীমান্ত এলাকা দিয়ে রাশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল।
রাশিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোয় কিয়েভপন্থী বাহিনীকে দায়ী করে মস্কো। ক্রিমিয়াকে রাশিয়ার সাথে যুক্ত করা একটি সেতু বোমা মেরে উড়িয়ে দেওয়ার ঘটনায় কিয়েভকে দায়ী করে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানায়, তারা ইউক্রেনের সীমান্ত থেকে ৬শ’ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় সারাতোভ এলাকায় তাদের এঞ্জেল বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো ইউক্রেনের একটি ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে।

খবরে বলা হয়, এক মাসেরও কম সময়ের মধ্যে এটি ছিল এঞ্জেল সামরিক ঘাঁটিতে দ্বিতীয় হামলার ঘটনা। এছাড়া, গত ২৪ ফেব্রুয়ারি  প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে সৈন্য পাঠানোর পর থেকে এটি ছিল রাশিয়ার ভূখ-ের একেবারে অভ্যন্তরে চালানো একটি হামলা।

এদিকে ইউক্রেন সোমবার জাতিসংঘ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে। রাশিয়া হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য দেশ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য দেশ হিসেবে রাশিয়া ফেডারেশনের মর্যাদা কেড়ে নেওয়ার এবং দেশটিকে সম্পূর্ণভাবে জাতিসংঘ থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page