August 8, 2026, 1:47 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় পেট্রোল পাম্পে বিস্ফোরণে  ২৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ রাশিয়ার ড্যাগেস্তানে পেট্রোল স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে বিস্ফোরণের পর আগুন লাগে ওই পেট্রোল পাম্পে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে রাশিয়ার সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স।

প্রতিবেদনে বলা হয়, সেই বিস্ফোরণ ও আগুনে ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। চিকিৎসকদের ভাষ্য মতে মৃতদের মধ্যে তিনজন শিশু। মৃতের সংখ্যা বাড়তে পারে।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভয়ংকর আগুন গ্রাস করেছে পেট্রোল স্টেশনকে। দমকলের প্রচুর গাড়ি সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে।

জরুরি পরিষেবার ২৬০ জনকে সেখানে পাঠানো হয়েছে। হেলিকপ্টার ও বিমানে করে আহতদের মস্কোতে নিয়ে আসা হয়েছে।

ইন্টারফ্য়াক্স জানিয়েছে, প্রায় সাড়ে ছয় হাজার বর্গ ফুট এলাকায় আগুন লেগেছে। তা আরো ছড়াতে পারে। আরো বিস্ফোরণের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

একজন প্রত্যক্ষদর্শী রাশিয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পেট্রোল স্টেশনের উল্টোদিকের পার্কিংয়ে রাখা একটি গাড়িতে প্রথম আগুন লাগে।

যেখানে দুর্ঘটনা হয়েছে, সেই জায়গাটা মস্কো থেকে এক হাজার ছয়শ কিলোমিটার দূরে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page