October 4, 2026, 5:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় প্রবেশ করেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের সাঁজোয়া ট্রেন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের ব্যক্তিগত সাঁজোয়া ট্রেন রাশিয়ার সীমান্ত অতিক্রম করেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, কিমের ট্রেন রাশিয়ায় প্রবেশ করেছে।

জাপানের সংবাদমাধম জেএনএন রুশ সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, কিম জং উন রাশিয়ার সীমান্ত স্টেশন খাসানে পৌঁছেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রিমর্স্কি ক্রাই অঞ্চলের স্টেশনে কিমের জন্য একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আসন্ন দিনে অনুষ্ঠিত হবে। ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক এবং বৈশ্বিক পরিমণ্ডলের পরিস্থিতি নিয়ে হবে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করতেই রাশিয়ায় গেছেন কিম। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র দেবে উত্তর কোরিয়া-এমনই অভিযোগ করেছে বাইডেন প্রশাসন।

এ নিয়ে দেশটি ইতিমধ্যে উত্তর কোরিয়াকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে। রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে কিমের দেশের ওপর নিষেধাজ্ঞাসহ নানা পরিণতি ভোগ করতে হবে।

 



Our Like Page