October 28, 2026, 7:40 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন নিহত (ভিডিও লিংক নিচে)

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একটি প্লেন বিধ্বস্ত হয়ে ১০ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইয়েভগিনি প্রিগোজিনের নামও রয়েছে।

রাশিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, রাশিয়ার টিভের অঞ্চলে বিধ্বস্ত হওয়া একটি প্লেনের যাত্রীদের তালিকায় ছিলেন ওয়াগনার ভাড়াটে গ্রুপের প্রধান প্রিগোজিন। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে প্রিগোজিনের ব্যক্তিগত প্লেন কুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয় ও এর সকল আরোহী নিহত হয়েছেন।

এদিকে, ওয়াগনারের ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন জানিয়েছে, মস্কোর উত্তরে টিভের অঞ্চলে প্লেনটিকে গুলি করে নামানো হয়। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার আগে দুটি বিস্ফোরণের মতো শব্দ পান, এরপর ধোঁয়ার দুটি রেখা দেখতে পান।

প্লেন বিধবস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে রোসাভিয়েশনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, ব্যক্তিগত প্লেনটি উড্ডয়নের আধাঘণ্টার কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর ওই উড়োজাহাজে আগুন ধরে যায়। সেখান থেকে এরই মধ্যে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত জুনে প্রিগোজিন রুশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এরপর একপ্রকার লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। প্রায় এক মাস পরে জুলাইয়ের ২০ তারিখে প্রথমবারের মতো তার জনসম্মুখে আসেন তিনি। সূত্র: বিবিসি, রয়টার্স

https://twitter.com/i/status/1694405718005428714

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page