October 29, 2026, 5:54 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় ফিরলেন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন রাশিয়ায় ফিরে গেছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

গত ২৩ জুন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেন প্রিগোজিন। সেই ঘোষণা অনুযায়ী, নিজের সেনাদের রাজধানী মস্কোর দিকে পাঠান তিনি। তবে ওই দিন রাতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থামিয়ে দেন এই ওয়ার লর্ড।

ওই সময় রাশিয়ার সরকার ও প্রিগোজিনের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি হয়। এই চুক্তির অন্যতম শর্ত ছিল— তাকে রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যেতে হবে। চুক্তি অনুযায়ী, দেশটিতে গিয়েছিলেনও তিনি। তবে প্রিগোজিন ঠিক কোথায় ছিলেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমানে ওয়াগনার প্রধান রাশিয়ায় আছে এমনটি জানিয়ে বেলারুশের প্রেসিডেন্ট বলেছেন, ‘চুক্তি অনুযায়ী প্রিগোজিন ২৭ জুন এসেছিলেন। এখন তিনি সেন্ট পিটার্সবার্গে (রাশিয়ার শহর) আছেন, তিনি বেলারুশে নেই।’

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ওই সময় রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে এ হামলায় যোগ দেয় ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপও। এই বাহিনীর সেনারা দীর্ঘ ৮ মাস লড়াই করে জুনের প্রথম দিকে ইউক্রেনের বাখমুত শহর দখল করে। তবে এই বাখমুতের যুুদ্ধের সময় প্রিগোজিন অভিযোগ করেন, তার সেনাদের পর্যাপ্ত অস্ত্র দিচ্ছেন না রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু ও অন্যান্য সামরিক কর্মকর্তারা।

এরপর গত ২২ জুন তিনি অভিযোগ করেন তার সেনাদের ওপর রকেট হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। ওই হামলার প্রতিশোধ নিতে প্রতিরক্ষামন্ত্রীসহ অন্যান্য সামরিক কর্মকর্তাদের ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালিয়েছিলেন তিনি।  সূত্র: বিবিসি, আল জাজিরা

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page