August 8, 2026, 5:22 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় হামলা চালাতে গিয়ে ইউক্রেনের ২ কমান্ডো নিহত ; ৫ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার ব্রায়নস্ক এলাকায় হামলা চালাতে গিয়ে ইউক্রেনের দুই কমান্ডো নিহত এবং অন্তত পাঁচজন আটক হয়েছে। এই আটক পাঁচজনের মধ্যে অন্তত তিনজন আহত হয়েছে।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি’র প্রেস সার্ভিস জানিয়েছে, ইউক্রেনের একটি কমান্ডো দল ব্রায়নস্ক অঞ্চলে হামলা চালাতে গেলে তাদেরকে রাশিয়ার নিরাপত্তা বাহিনী বাধা দেয়।

এসময় দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়। এতে ইউক্রেনের দুই কমান্ডো নিহত এবং তিনজন আহত হয়। গতকাল বুধবার এই সংঘাত হয়েছে বলে এফএসবি জানিয়েছে।

ব্রায়নস্ক অঞ্চলের সংঘাতে ইউক্রেনের যেসব কমান্ডো হতাহত হয়েছে তারা দেশটির সামরিক গোয়েন্দা ও স্পেশাল অপারেশন্স কমান্ডের সদস্য। আটক কমান্ডো সদস্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উন্নত অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে যার বেশিরভাগই আমেরিকায় নির্মিত। এসব আগ্নেয়াস্ত্রে সাইলেন্সার লাগানো রয়েছে পাশাপাশি এগুলোতে অত্যন্ত শক্তিশালী গোলাগুলি ব্যবহার করা যায়।

কমান্ডোদের কাছ থেকে নাইট ভিশন গিয়ার এবং ন্যাটো বাহিনীতে ব্যবহার করা হয় এমন গ্রেনেড ও বিপুল পরিমাণে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এফএসবি একটি ভিডিও প্রকাশ করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page