April 12, 2026, 1:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার অর্থনীতি ইউরোপের চেয়ে ভালো অবস্থানে রয়েছে : ‘ফোর্বস’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অর্থনৈতিক বিষয়ক মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ এটা নিশ্চিত করেছে যে রাশিয়ার অর্থনীতি ইউরোপের অর্থনীতির চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে।

এ সংক্রান্ত এক প্রতিবেদনে ‘ফোর্বস’ লিখেছে, ‘ইউক্রেন সংকট ও যুদ্ধের ফল ভোগ করছে ইউরোপ এবং তাদের অর্থনৈতিক অবস্থাও শোচনীয়। অথচ রাশিয়ার অর্থনীতি ইউরোপের চেয়ে ভালো অবস্থানে রয়েছে’। রাশিয়ার অর্থনৈতিক  অবস্থা স্থিতিশীল রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘চীন ও ভারতের মতো দেশগুলো রুশ বিরোধী পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করায় রাশিয়া নিজের শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে’।

প্রকৃতপক্ষে, ইউক্রেন  সংকটের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নসহ পাশ্চাত্য বিশ্বের নিষেধাজ্ঞার কারণে উল্টো ইউরোপের দেশগুলোতে নজিরবিহীন জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চলিত বছর গ্রীষ্মে জ্বালানি সংকট ইউরোপের জন্য অন্যতম মহাসংকটে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেন সংকট শুরুর আগে মস্কো গ্যাস পাইপ লাইনের মাধ্যমে ইউরোপের ৪০ শতাংশ জ্বালানির চাহিদা মেটাতো। কিন্তু এখন রাশিয়া জ্বালানি রপ্তানি ৭৫ শতাংশ কমিয়ে আনায় ইউরোপ সংকটে পড়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page