September 29, 2026, 12:16 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার আরও ৬ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের রুশ অধিকৃত আরও ছয় অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এর মধ্যে পশ্চিমের শহর পসকভের একটি বিমানবন্দর রয়েছে। বন্দরটি লাতভিয়া এবং এস্তোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত। এখানে বিস্ফোরণে সামরিক পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। খবর আল-জাজিরার।

ডয়েচে ভেলে জানিয়েছে, স্কভ অঞ্চেলে ড্রোন হামলায় চারটি সামরিক ট্রান্সপোর্ট প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্রিমিয়াসহ আরও পাঁচ জায়গায় ড্রোন হামলা করেছে ইউক্রেন।

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, স্কভে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ ছিল। এছাড়া ব্রায়নস্ক, কালুগা, ওরলয়, রিয়াজান ও ক্রিমিয়ায় ড্রোন হামলা হয়েছে। এস্তোনিয়া ও লাতভিয়ার সীমান্তের কাছে স্কভে ড্রোন হামলায় চারটি আইএল ৭৬ সামরিক পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্কভের গভর্নর বলেছেন, বিমানবন্দর আপাতত বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি যাচাই করার পর তা আবার চালু হবে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকে আবার বিমান চলাচল শুরু হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলার উপযুক্ত জবাব দেয়া হবে। এরপরই কিয়েভের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া। ইউক্রেনের তরফ থেকে এখনো এই ড্রোন হামলার দায় স্বীকার করা হয়নি। তারা এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলের সামরিক-বিশেষজ্ঞ সের্গেই মিগদালের বরাত দিয়ে ডয়েচে ভেলে জানিয়েছে, ‘সবচেয়ে বড় বিষয় হলো ইউক্রেন এখন আর শুধু রাশিয়ার আক্রমণ ঠেকানোর কাজ করছে না। বরং পাল্টা আক্রমণও করছে।’

ইউরোপীয় কাউন্সিলের ড্রোন বিশেষজ্ঞ ইউরিকে ফ্র্যাংকে বলেছেন, ‘এই হামলা থেকে একটি বিষয় স্পষ্ট, যুদ্ধ এবার রাশিয়াতেও হবে।’ এছাড়া মিগদাল মনে করেন, ‘রাশিয়ার ওপর চাপ অনেকটাই বেড়েছে। বিশেষ করে মস্কোয় তাদের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করার ব্যাপারে চাপ অনেকটাই বাড়ল।’

বিশেষজ্ঞদের মতে, এই ড্রোন হামলা রাশিয়ার মানুষকে মারার জন্য নয় বরং রাশিয়ার বিমানবন্দর ও পরিবহন ব্যবস্থাকে অকেজো করার জন্য চালানো হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page