March 26, 2026, 7:29 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার আরটি’র প্রধান সম্পাদককে হত্যা করতে মস্কোয় ঘাতক পাঠিয়েছিল ইউক্রেন ; ঘাতক দল আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিদেশি ভাষার নিউজ চ্যানেল রাশা টুডে বা আরটির প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ানকে হত্যার প্রচেষ্টা নস্যাত করে দিয়েছে রুশ ফেডারেল গোয়েন্দা সংস্থা এফএসবি। সংস্থাটির গণমাধ্যম অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সিমোনিয়ানকে হত্যা করতে চেয়েছিল।

এফএসবি বার্তা সংস্থা তাসকে জানিয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা আরটির প্রধান সম্পাদকের পাশাপাশি তার সহকর্মী সেনিয়া সোবচ্যাককে হত্যা করতে মস্কোয় ঘাতক বাহিনী পাঠিয়েছিল।

ইউক্রেনের ‘নিও-নাজি প্যারাগ্রাফ-৮৮’ গ্রুপ ওই হত্যাকাণ্ড চালানোর দায়িত্ব পেয়েছিল বলে বার্তা সংস্থা তাস জানিয়েছে। এটি বলেছে, এফএসবি’র কর্মকর্তারা ইউক্রেনের ওই গ্রুপের একটি দলকে মস্কো থেকে আটক করেছে। আটক এজেন্টরা জিজ্ঞাসাবাদের জানিয়েছেন, তাদেরকে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য কিয়েভের পক্ষ থেকে ১৫ লাখ রুবল করে পুরস্কার দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।

আটক ব্যক্তিদের কাছ থেকে একটি কালাশনিকভ রাইফেল, ৯০ রাউন্ড গুলি ও কয়েকটি চাকুসহ আরো কিছু অস্ত্র ও গোয়েন্দা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অতীতে তার দেশে এ ধরনের নাশকতাশূলক অপারেশনকে ‘সন্ত্রাসি হামলা’ বলে অভিহিত করেছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page