June 9, 2026, 6:52 pm
শিরোনামঃ
বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক ইসলাম নয়; মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা : অর্থমন্ত্রী দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ : সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন নীতিমালায় যুক্ত হলো সর্বজনীন পেনশন স্কিমে মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে হত্যা পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১১ জন নিহত ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিল নেপাল প্রথমবারের মতো ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো ভারত
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য সম্পুর্ন প্রস্তুত : বেলারুশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পাঠানো ইস্কান্দার কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের জন্য সম্পুর্ন প্রস্তুত রয়েছে বলে বেলারুশের কর্মকর্তারা জানিয়েছন। একইসঙ্গে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও প্রস্তুত রয়েছে। বেলারুশের একজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এমন সময়ে এ খবর এলো যার কদিন আগেই বেলারুশ সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে মিলিত হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে একমত হন দুই নেতা।

পুতিনের বিশ্বাস, মস্কো ও মিনস্ক উভয়েই পশ্চিমা নিষেধাজ্ঞা এবং রাশিয়া ও বেলারুশের মধ্যে বিভেদ ঘটানোর অপচেষ্টাকে সফলভাবে প্রতিহত করেছে। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমাদের অর্থনীতিতে অবৈধ বিধিনিষেধের প্রভাব কমানোর জন্য আমাদের পদক্ষেপগুলোর সমন্বয় করছি। বেশ বিশ্বাসযোগ্য এবং কার্যকরভাবেই এটি করছি আমরা।’

মস্কোর তরফে বেলারুশে কতগুলো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে সেটি নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বেলারুশ সীমান্ত থেকে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে গুঞ্জন রয়েছে। এরমধ্যেই পুতিনের সফর শেষে রুশ ক্ষেপণাস্ত্র প্রস্তুত থাকার কথা জানালো বেলারুশ।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page