April 26, 2026, 9:27 am
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করতে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রায় প্রতিদিনই ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। আর রাশিয়াকে এসব ড্রোনের বেশিরভাগই যোগান দিয়েছে মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ ইরান। তাদের ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীর শক্তি অনেকটাই দুর্বল করে দিয়েছে মস্কো।

আর এরমধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন রাশিয়ার কাছে ড্রোন বিক্রি বন্ধ করে দেয়।

সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস বুধবার (১৬ জুলাই) এক ইরানি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে। ওই ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে, ইরান যদি তাদের সঙ্গে উত্তেজনা প্রশমন করতে চায় এবং অলিখিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চায়— তাহলে যেন রাশিয়ার কাছে ড্রোন বিক্রি বন্ধ করে দেয়।

ইরানকে যুক্তরাষ্ট্রের এমন আহ্বান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বার্তাসংস্থা রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কোনো পক্ষই।

এদিকে এমন সময় এ তথ্য সামনে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশই নিজেদের মধ্যে উত্তেজনা প্রশমন ও পারমাণবিক চুক্তি পুনরায় করতে আগ্রহ দেখাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন মঙ্গলবার জানান, ‘ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি কমাতে ইরানের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাবেন তারা।’

গত সপ্তাহে দুই দেশ বন্দি বিনিময় নিয়ে আলোচনা করে। ওই সময় এ নিয়েও আলোচনা হয়। চুক্তি অনুযায়ী, ইরান পাঁচ মার্কিনিকে ছেড়ে দেয়। এর বদলে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানের ৬ বিলিয়ন ডলার ছাড় করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page