September 28, 2026, 1:50 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার কাছে ড্রোন রপ্তানির অভিযোগ আবার প্রত্যাখ্যান করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে সমরাস্ত্র সরবরাহ করার ‘ভিত্তিহীন দাবি’ আবার প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, এই অভিযোগের ওপর ভিত্তি করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে একথা বলেন। তিনি বলেন, “যেমনটি এর আগেও রাষ্ট্রীয়ভাবে কয়েকবার বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ার কাছে ইরানি ড্রোন রপ্তানি একটি ভিত্তিহীন অভিযোগ অভিযোগ ছাড়া আর কিছু নয়।”

কানয়ানি বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে যে সহযোগিতা বিরাজ করছে তাকে ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত করার যেকোনো চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়; এর কোনো বাস্তবভিত্তি নেই। ইরানের এই মুখপাত্র আবারো একথা স্পষ্ট করেন যে, তার দেশ ইউক্রেন যুদ্ধের ঘোর বিরোধী। তেহরান কূটনৈতিক উপায়ে অবিলম্বে ইউক্রেন সংঘাতের অবসান চায়।

নাসের কানয়ানি বলেন, “দুঃখজনকভাবে পশ্চিমারা রাজনৈতিক উদ্দেশ্যে ইরানি জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যর্থ নীতি প্রয়োগ করে যাচ্ছে। আর এ কাজে প্রমাণ অযোগ্য এবং উদ্ভট অভিযোগ ব্যবহার করা হচ্ছে।”

ইউরোপীয় কাউন্সিল গত বৃহস্পতিবার রাশিয়ার কাছে ইরানের কথিত ড্রোন রপ্তানির অভিযোগে তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওই নিষেধাজ্ঞায় ড্রোন ব্যবহারের কাজে লাগে এমন উপকরণ ইউরোপ থেকে ইরানি আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page