April 6, 2026, 10:50 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী বিদ্যুৎ বিচ্ছিন্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার চালানো নতুন ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নতুন করে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে রুশ বাহিনী। ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কিয়েভে অন্তত দু’টি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো নিশ্চিত করেছেন, রাশিয়ার হামলায় রাজধানীর প্রায় ৪০ শতাংশ বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বর্তমানে কিয়েভের তাপমাত্রা মাত্র ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। আর এমন সময় বিদ্যুৎ চলে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিয়েভ ছাড়াও হামলা হয়েছে কৃষ্ণ সাগরীয় বন্দর অঞ্চল ওডিসা এবং দ্বিতীয় বৃহৎ শহর খারকিভে। এ দুটি অঞ্চলেও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া যুদ্ধের সম্মুখভাগ থেকে দূরের শহরগুলোতেও বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটেছে।

রাশিয়ার নতুন হামলায় জাপোরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এনারহোয়াতোম বৃহস্পতিবার এ ব্যাপারে বলেছে, ‘আজ, দখলকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সংযোগকারী ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থার সর্বশেষ লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন্দ্রটি আরও ১০ দিন সচল থাকার জ্বালানি রয়েছে।’

এর আগে গত বছরের আগস্টে ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রটি প্রথমবারের মতো বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সংযোগ ঠিক করতে পরবর্তীতে দুই সপ্তাহ সময় লাগে।

এদিকে বৃহস্পতিবারের হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চল লভিভে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এছাড়া রাজধানী কিয়েভেও হতাহতের ঘটনা ঘটেছে। সূত্র: দ্য গার্ডিয়ান

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page