October 28, 2026, 9:10 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন কার্চ প্রণালীতে রাশিয়ার একটি ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এতে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগ স্থাপনাকারি সেতুতে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কৌশলগত দিক থেকে সেতুটি অনেক গুরুত্বপূর্ণ। শনিবার রাশিয়ার গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মেরিটাইম রেসকিউ সেন্টারের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ‘তাস’ জানায়, হামলায় ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দু’টি টাগবোট ঘটনাস্থলে পৌছেছে।

তাস জানায়, জাহাজটি থেকে কোনো তেল পড়ে যায়নি। জাহাজটিতে ১১ জন মানুষ ছিল।

মস্কো টাইম জাহাজটিকে রাসায়নিক ট্যাঙ্কার এসআইজি বলে চিহ্নিত করেছে। আর জাহাজটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থনকারী রাশিয়ার বাহিনীকে জেট জ্বালানি সরবরাহ করার জন্য মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তা ভ্লাদিমির রোগভ জানান, এ ড্রোন হামলায় জাহাজের কাঁচ ভেঙ্গে বেশ কয়েকজন ক্রু আহত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page