October 9, 2026, 10:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার তেলের মূল্যসীমা নির্ধারণ একসময় হিতে বিপরীত হয়ে দাঁড়াবে : বিশ্ব ব্যাংকের পরামর্শক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার তেল রপ্তানির বিষয়ে মূল্যসীমা নির্ধারণ করে দিয়ে পশ্চিমা দেশগুলো যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তাতে ব্যর্থ হয়েছে। জ্বালানি তেল বিষয়ক প্রখ্যাত অর্থনীতিবিদ ও বিশ্ব ব্যাংকের পরামর্শক ড. মামদু জি. সালামে অয়েল প্রাইস নিউজকে একথা বলেছেন।

তিনি বলেন, তেল উৎপাদনকারী কোনো বড় দেশই বাজারের গড় দামের চেয়ে কম দামে তেল বিক্রি করতে রাজি হবে না যার কারণে এসব দেশ পশ্চিমা দেশগুলোতে তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে।

মামদু সালামে বলেন, এরইমধ্যে পশ্চিমা মূল্যসীমা রাশিয়ার তেল রপ্তানি বন্ধ করতে ব্যর্থ হয়েছে এবং শিগগিরি তা ময়লার স্তুপে পরিণত হবে। যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলার তখন ওপেকভুক্ত দেশগুলো এই মূল্যসীমা মানতে রাজি হবে না, আবার রাশিয়াও তা মানবে না।

তিনি আরও বলেন, তেল বিক্রেতা দেশগুলো সহজেই তাদের ক্রেতা খুঁজে পাবে কিন্তু পশ্চিমা দেশগুলো তেল সরবরাহকারী খুঁজে পাবে না। তেল ছাড়া পশ্চিমা দেশগুলোর অর্থনীতি অচল অবস্থায় পড়বে। ফলে স্বাভাবিকভাবেই তারা ক্ষতিগ্রস্তের তালিকায় পড়বে।

বিখ্যাত এই অর্থনীতিবিদের মতে, তেলের মূল্যসীমা বিশ্বব্যাপী তেলের দাম কমানোর পরিবর্তে বরং বাড়িয়ে দিয়েছে। এছাড়া রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার যে লক্ষ্য ছিল, তেলের এই মূল্যসীমা তা করতে পারবে না। কারণ এশিয়ায় রাশিয়ার প্রধান ক্রেতা চীন, ভারত এবং অন্য কয়েকটি দেশ এরইমধ্যে পশ্চিমাদের এই মূল্যসীমা অগ্রাহ্য করেছে।#

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page