April 26, 2026, 1:31 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার দুই প্রতিষ্ঠান ও এগার ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবার রাশিয়ার দুটি প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তির ওপর নতুনভাবে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে ইউক্রেনে রুশ অভিযান চলাকালে শিশুদের জোরপূর্বক বাস্তচ্যুত করার কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা দেয়। শুক্রবার (২৫ আগস্ট) সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় আর্টেক নামে শিশুদের একটি পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তারা। ওই শিশুকেন্দ্রের কর্মকর্তারা তাদের সেখানে দেশপ্রেম ও পুনঃশিক্ষা কার্যক্রমের নামে আটকে রেখেছেন। এমনকি সেসব শিশুদের নিজ দেশেও ফিরতে বাধা দিচ্ছেন তারা। নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গর্ভনরের এক উপদেষ্টা, কালুগা ও রোস্তভ অঞ্চলের চিল্ডেন রাইটসের কমিশনার ও চেচেন রিপাবলিকের সরকার ব্যবস্থার চেয়ারম্যান রয়েছেন।

এর আগে চলতি বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রুশ চিল্ডেন কমিশনার মারিয়া লভোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের বিরুদ্ধে ইউক্রেন আগ্রাসনে শিশুদের বিপরীতে যুদ্ধাপরাধের অভিযোগ করা হয়েছে।

কিয়েভের অভিযোগ, গত বছরের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার অভিযানের পর এখন পর্যন্ত সাড়ে ১৯ হাজারের বেশি শিশুদের নির্বাসন বা জোরপূর্বক বাস্তচ্যুত করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page