October 8, 2026, 3:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার পরমাণবিক অস্ত্র মোতায়েন প্রশ্নে উদ্বিগ্ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রতিবেশি দেশ বেলারুশে মস্কোর কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে পশ্চিমা বিশ্বের দেশগুলো উদ্বেগ প্রকাশ করায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার বিভক্ত হয়ে পড়ে। তবে এ ব্যাপারে পরিষদের স্থায়ী সদস্য দেশ রাশিয়ার বিরুদ্ধে তাদের জোরালো অবস্থান বজায় রাখতে দেখা যায়।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ২৫ মার্চের ঘোষণা নিয়ে আলোচনা করতে বসা কাউন্সিল বৈঠকে চীন ও ব্রাজিল সাধারণভাবে পরমাণু অস্ত্র বিস্তারের নিন্দা করেছে।
ইউক্রেনের অনুরোধে ডাকা এ বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস ডি রিভিয়ের বলেন, ‘এটি অস্ত্র নিয়ন্ত্রণ কৌশল, ইউরোপের কৌশলগত স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আরো একটি আঘাত।’ ইউক্রেন এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে।
ইউক্রেনে চালানো রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ করে ব্রিটেনের ডেপুটি রাষ্ট্রদূত জেমস কারিউকি বলেন, এক্ষেত্রে ‘স্পষ্ট যে অন্য কোন দেশ এ সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা উত্থাপন করেনি।’
পুতিনের ঘোষণার নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, ‘কেউ রাশিয়ার সার্বভৌমত্বকে হুমকি দিচ্ছে না। আর ভীতি প্রদর্শনের ক্ষেত্রে এটি ছিল রাশিয়ার প্রেসিডেন্টের সর্বশেষ প্রচেষ্টা।’
তিনি বলেন, ‘এটি কাজ করেনি এবং কাজ করবে না। আমরা আত্মরক্ষার জন্য ইউক্রেনের প্রচেষ্টাকে সমর্থন করা অব্যাহত রাখবো।’
অবশ্য রাশিয়া তার অবস্থানে অটল থেকে বলেছে, বেলারুশে তারা যা করার পরিকল্পনা করছে সেক্ষেত্রে ইউরোপে ন্যাটোর আমেরিকান পরমাণবিক অস্ত্র মোতায়েনের কোন পার্থক্য নেই।



Our Like Page