October 17, 2026, 10:26 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার প্রস্তাবের ওপর ভিত্তি করেই ট্রাম্পের শান্তি পরিকল্পনা !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৮-দফা শান্তি পরিকল্পনা সরাসরি অক্টোবরে ওয়াশিংটনের কাছে জমা দেওয়া একটি রাশিয়ান প্রস্তাব থেকে এসেছে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। তিনটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রুশ কর্মকর্তারা ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের পর মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ওই প্রস্তাবের বিষয়গুলো আলোচনা করেছেন।

মস্কোর পক্ষে তীব্র সমর্থনের জন্য এরই মধ্যে ওই পরিকল্পনাটি তীব্র সমালোচনার মুখে রয়েছে। এর মধ্যে কিয়েভকে আরও অঞ্চল ছেড়ে দিতে, তাদের সামরিক বাহিনী হ্রাস করতে বাধ্য করা এবং ন্যাটোতে যোগদানের বিষয়ে হাল ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য একটি ফোনকল করেছেন।

সূত্রগুলো আরও জানিয়েছে যে, ট্রাম্প প্রশাসন কেন রাশিয়ার প্রস্তাবের ওপর এত বেশি নির্ভর করেছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, কারণ এটি পর্যালোচনা করা অন্যান্য মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন এটি প্রত্যাখ্যান করবে।

ইউক্রেন এবং তাদের ইউরোপীয় মিত্ররা এ বিষয়ে উদ্বেগ প্রকাশের পর ইউক্রেন শান্তি পরিকল্পনায় কিছু সংশোধন আনা হয় এবং কিয়েভ এতে স্বাগত জানিয়েছে।

এর আগে একজন ইউক্রেনীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কিয়েভ এই ‘কাঠামোর সারমর্ম’ সমর্থন করে। এই গতিশীলতার ওপর ভিত্তি করে, জেনেভায় আলোচনার নেতৃত্বদানকারী জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়েরমাক মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওসকে বলেন, ইউক্রেন যে নিরাপত্তা গ্যারান্টি চাইছে তা ‘খুবই দৃঢ়’ বলে মনে হচ্ছে।

হোয়াইট হাউজে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প স্বীকার করেছেন যে ইউক্রেন যুদ্ধের সমাধান ‘সহজ নয়’, তবে তিনি আরও বলেন, ‘আমরা একটি চুক্তির কাছাকাছি চলে এসেছি’। তিনি বলেন, আমি ভেবেছিলাম এটি একটি সহজ চুক্তি হবে, তবে আমি মনে করি আমরা অগ্রগতি করছি।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page