August 9, 2026, 8:10 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার প্রিমোরি অঞ্চলে পৌঁছেছেন উ. কোরীয়ার প্রেসিডেন্ট কিম জং উন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরীয় নেতা কিম জং উন রাশিয়ার প্রিমোরি অঞ্চলে পৌঁছেছেন। বার্তা সংস্থা তাস’র এক সংবাদদাতা এ কথা জানিয়েছেন।
উত্তর কোরীয় নেতাকে বহনকারী ট্রেনটি ভøাদিভোস্তক থেকে ৪৫ কিলোমিটার দূরে আর্টিওম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। রাশিয়ার খনিজ সম্পদমন্ত্রী আলেকজান্ডার কোজলভ এবং প্রিমোরি অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো রেলওয়ের প্লাটফোর্মে তার সাথে সাক্ষাত করেন। আর্টেমোভস্কি বসতি এলাকার ৭ নম্বর স্কুলের শিক্ষার্থীরা সেখানে উত্তর কোরীয় নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। ওই স্কুলের গণিতের শিক্ষক ইভজেনিয়া শেলুপাইকো সাংবাদিকদের বলেন, এসব শিক্ষার্থী আর্টেমোভস্ক তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ প্রকৌশলী এবং কর্মচারীদের সন্তান ও নাতি-নাতনি।
প্রিমোরি অঞ্চলের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রধান আলেক্সি স্টারিচকভ সাংবাদিকদের বলেন, ‘আর্টিয়াম হচ্ছে প্রিমোরি অঞ্চলের একটি বড় পরিবহন কেন্দ্র। এখানে একটি বিমানবন্দর ও একটি রেলওয়ে স্টেশন অবস্থিত।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের আমন্ত্রণে কিম মস্কো সফরে আসেন।  ১৩ সেপ্টেম্বর ভোস্তচনি স্পেসপোর্টে তারা উভয় দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে একের পর এক আলোচনা করেন। ১৫ সেপ্টেম্বর কিম জং উন কমসোমলস্ক-অন-আমুরে পৌঁছান। সেখানে তিনি কমসোমলস্ক-অন-আমুর ইউরি গ্যাগারিন এভিয়েশন প্ল্যান্টের পাশাপাশি ইউএসি ইয়াকোলেভের বেসামরিক বিভাগের মূল কোম্পানির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।
মহামরি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে কিম জং উনের প্রথম সফরকারী রাষ্ট্র হচ্ছে রাশিয়া। কভিড-১৯ ছড়িয়ে পড়ার সময় দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। এরআগে উত্তর কোরিয়ার নেতা ২০১৯ সালের এপ্রিলে রাশিয়া সফরে এসেছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page