July 27, 2026, 8:24 pm
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বিমান ঘাঁটিতে ড্রোন হামলা ; ৩ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে কয়েকশ মাইল দূরে রাশিয়ার এঙ্গেলস বিমান ঘাঁটিতে সোমবার (২৬ ডিসেম্বর) ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, সোমবার ভোরে সারাতোভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় তিন রুশ সামরিক কর্মী নিহত হন।

রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া এজেন্সি তাসের খবরে জানা গেছে, মস্কোর স্থানীয় সময় সোমবার ১টা ৩৫ এর দিকে এঙ্গেলস সামরিক বিমান ঘাঁটির কাছ দিয়ে একটি ইউক্রেনীয় ড্রোন উড়ে যাওয়ার সময় গুলি করা হয়েছে। রুশ সামরিক কর্মী নিহতের খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি মস্কো।

এদিকে ইউক্রেনও এই হামলা চালিয়েছে কিনা তা নিশ্চিত করেনি। সূত্র: দ্য গার্ডিয়ান

আজকের বাংলা তারিখ



Our Like Page