April 24, 2026, 6:27 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বিরুদ্ধে আশা অনুযায়ী পাল্টা অভিযান চলছে না :  ইউক্রেনের স্বীকারোক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন স্বীকার করেছে, পশ্চিমা দেশগুলোর বিপুল সমর্থন থাকা সত্বেও তারা রাশিয়ার বিরুদ্ধে আশা অনুযায়ী পাল্টা অভিযান এগিয়ে নিতে পারছে না।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট সরাসরি ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে আসছে। গতকাল (শুক্রবার) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক সাংবাদিকদের বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনারা খুব দ্রুত এগোতে পারছে না।

গত ৪ জুন থেকে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে। ইয়ারমাক বলেন, “আমরা যদি দেখি কোনো কিছু ঠিক মতো চলছে না তাহলে আমরা তাকে এটাই বলব, কেউ এতে রং লাগাবে না।” রাশিয়া দাবি করছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক এবং দোনেস্ক এলাকার রুশ বংশোদ্ভূত লোকজনকে রক্ষা এবং ইউক্রেনে বেড়ে চলা নাৎসিবাদকে মোকাবেলার জন্য সামরিক অভিযান শুরু করেছে। কিন্তু অভিযানের শুরুতেই আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিকভাবে সহযোগিতা করে আসছে এবং এজন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page