August 6, 2026, 10:57 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইউক্রেন : হোয়াইট হাউস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে ইউক্রেন দেশটিতে মার্কিন ক্লাস্টার বোমা ব্যবহার করছে।

হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ন্যাশনাল সিকিউরিটির মুখপাত্র জন কিরবি বলেছেন, ইউক্রেনীয় সেনারা মার্কিন ক্লাস্টার বোমা রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান এবং অপারেশনে ‘কার্যকরভাবে’ ব্যবহার করছে।

ক্লাস্টার বা গুচ্ছ বোমা হলো একটি বড় বোমার মধ্যে অসংখ্য ছোট ছোট বোমা (বম্বলেট), যা বৃহৎ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাতে পারে। এক্ষেত্রে যুদ্ধে মূলত রকেট, ক্ষেপণাস্ত্র বা কামান থেকে প্রচুর পরিমাণে ছোট ছোট বোমা নিক্ষেপ করা হয়। এভাবে একটি বিস্তৃত এলাকায় ছোট ছোট বোমা ছড়িয়ে দেওয়া যায়।

বিশ্বের ১০০টিরও বেশি দেশ আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ক্লাস্টার বা গুচ্ছ বোমার ব্যবহার নিষিদ্ধ করলেও ইউক্রেনে এই বোমা পাঠায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেন প্রতিশ্রুতি দিয়েছে যে, বোমাগুলো শুধুমাত্র রাশিয়ান শত্রু সৈন্যদের সরিয়ে দিতে ব্যবহার করা হবে।

কিরবি বলেছেন, তারা (ইউক্রেনের সেনারা) যথাযথভাবে বোমাগুলো ব্যবহার করছে। এর মাধ্যমে তারা আসলে রাশিয়ার প্রতিরক্ষামূলক গঠন এবং রাশিয়ার প্রতিরক্ষামূলক কৌশলের ওপর প্রভাব ফেলছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page