April 2, 2026, 5:08 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবে না ; ইউরোপের স্বীকারোক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবশেষে ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করেছে যে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো যাবে না। এরপরও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন ইউরোপীয় জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করতে মস্কোর বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়া অব্যাহত থাকবে। তিনি বলেন, “আমরা কখনো ভাবিনি যে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মধ্যদিয়ে যুদ্ধের অবসান ঘটবে কিন্তু এই নিষেধাজ্ঞা নিশ্চিতভাবে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তিকে দুর্বল করছে।”

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখারও অঙ্গীকার ব্যক্ত করেন বোরেল। তিনি বলেন, “আমরা রাশিয়াকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করার প্রচেষ্টা অব্যাহত রাখব। রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করার জন্য মস্কোর বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখব। পাশাপাশি রাশিয়ার সাথে তৃতীয় পক্ষের যে সমস্ত দেশ অবস্থান নেবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

সংবাদ সম্মেলনে তিনি জানান, ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে ৮২৭ কোটি ডলার দিয়েছে যা ইউক্রেনকে দেয়া আমেরিকার সামরিক সহায়তার শতকরা ৪৫ ভাগের সমান।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page