October 10, 2026, 3:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বৈদেশিক বাণিজ্যে দাপুটে অবস্থানে চীনা মুদ্রা ; প্রভাব কমছে ডলার-ইউরোর 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বৈদেশিক বাণিজ্যে চীনা মুদ্রা ইউয়ানের প্রভাব বেড়েই চলেছে। মুদ্রাটি এখন রুশ বাণিজ্যের ক্ষেত্রে প্রধান বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং ফাইনান্সিয়াল মার্কেট রিস্ক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া মোট ব্যয়ের অর্ধেকেরও কম ইউরো এবং ডলারে পরিশোধ করছে। এক্ষেত্রে চীনা মুদ্রার ব্যবহার শতকরা ০.৫ ভাগ থেকে বেড়ে ১৬ ভাগে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া যেসব পণ্য আমদানি করছে তাতে শতকরা ২৩ ভাগ চীনা মুদ্রা ব্যবহার করা হচ্ছে। গত বছরের জানুয়ারি মাসে এই পরিমাণ ছিল মাত্র শতকরা চার ভাগ।

এদিকে, রাশিয়ার বৈদেশিক বাণিজ্যে ডলার এবং ইউরোর ব্যবহার কমেছে উল্লেখযোগ্য মাত্রায়। ২০২২ সালের শুরুতে যেখানে রাশিয়ার রপ্তানি খাতে এই দুটি মুদ্রা ব্যবহার করত শতকরা ৮৭ ভাগ সেখানে ২০২৩ সালের জানুয়ারিতে এসে তার ব্যবহার দাঁড়িয়েছে শতকরা ৪৮ ভাগে। আমদানি বাণিজ্যেও ইউরো এবং ডলারের ব্যবহার শতকরা ৬৫ ভাগ থেকে কমে শতকরা ৪৬ ভাগে দাঁড়িয়েছে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর আমেরিকা এবং পশ্চিমা বহু দেশ মস্কোর ওপর সাড়ে ছয় হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে রাশিয়া তার নিজের অর্থনৈতিক স্বার্থে অনেক ক্ষেত্রে নিজস্ব মুদ্রা রুবল ব্যবহার করছে, আবার কোনো কোনো ক্ষেত্রে চীনের মুদ্রা ইউয়ান ব্যবহার করছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page