October 28, 2026, 5:43 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার মিত্র বেলারুশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির অর্থ মন্ত্রক বলেছে, তারা বেলারুশের সরকারকে অর্থায়নের অভিযোগে আটজন ব্যক্তি এবং পাঁচটি সংস্থার একটি তালিকা করছে।

লুকাশেঙ্কো বারবার পশ্চিমের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তিনি ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি করে জিতেছেন- এমন দাবি করে তার শাসনের বিরুদ্ধে বিরোধীদের ব্যাপক বিক্ষোভ শুরু হওয়ার পরে পশ্চিমারা তার পতন ঘটানোর চেষ্টা করেছে। লুকাশেঙ্কো বলেন, তিনি ন্যায্যভাবে জিতেছেন। তিনি সেসময় তার বিরোধীদের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান পরিচালনা করেছিলেন।

সেই কথিত হামলা এবং নির্বাচনী জালিয়াতির কারণে কয়েক বছর ধরে বেলারুশের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি মিনস্ক মস্কোকে ইউক্রেনে সেনা পাঠানোর জন্য বেলারুশিয়ার অঞ্চল ব্যবহার করার অনুমতি দেয়।

অর্থ মন্ত্রক বলেছে, নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু ব্যক্তি এবং সংস্থাগুলোর মধ্যে তিনটি রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগ ও পরিচালক এবং সেই উদ্যোগগুলোর একটির সহায়ক সংস্থা এর অন্তর্ভুক্ত রয়েছে।

এতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞাগুলো বেলারুশের একটি সরকারি সংস্থার চারজন কর্মচারীকে, লুকাশেঙ্কোর সরকারের সমর্থনে নিষেধাজ্ঞা ফাঁকি দিতে সহায়তাকারী তিনজন ব্যক্তি এবং অবরুদ্ধ সম্পত্তি হিসেবে চিহ্নিত একটি বিমানকে লক্ষ্যবস্তু করেছে।

১৯৯৪ সাল থেকে লুকাশেঙ্কোর নেতৃত্বে বেলারুশ হলো প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রগুলোর মধ্যে রাশিয়ার কট্টর মিত্র। মে মাসে রাশিয়া বেলারুশের ভূখণ্ডে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যায়।

বুধবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রক বেলারুশ সম্পর্কিত দুটি সাধারণ লাইসেন্সও জারি করেছে। সূত্র: ভয়েস অব আমেরিকা

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page