September 27, 2026, 6:30 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্য পদ দেয়া হবে না : বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকা বলেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলার মধ্যে ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্য পদ দেয়া হবে না। আমেরিকার পক্ষ থেকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল (বুধবার) এই ঘোষণা দিয়েছেন।

অনেক আগে থেকেই ন্যাটো জোটে যোগ দেয়ার চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। কিন্তু পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে জোটের সদস্য পথ দেয়ার ব্যাপারে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে।

ন্যাটো জোটের ধারণা, খুব শিগগিরই রাশিয়ার সঙ্গে  ইউক্রেনের যুদ্ধ থামবে না। সেক্ষেত্রে ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার বিষয়টি দূরবর্তী ঘটনা। এজন্য এই জোট ইউক্রেনে সামরিক সহায়তা শতকরা ৮ ভাগ বাড়িয়েছে।

এ সম্পর্কে ন্যাটো জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, এটি হচ্ছে সামরিক ব্যয় বৃদ্ধির সবচেয়ে বড় ঘটনা। ইউক্রেনকে এভাবে টানা নয় বছর সামরিক সহায়তা দেয়া হচ্ছে। এ পর্যন্ত ইউরোপীয় মিত্ররা ও কানাডা গত নয় বছরে ইউক্রেনে ৪৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

ন্যাটো জোটের পক্ষ থেকে আমেরিকাও ইউক্রেনকে বিপুল অর্থ সহযোগিতা দিয়ে আসছে। তবে আমেরিকার শতকরা ৪০ ভাগের বেশি মানুষ মনে করে, যে অর্থ বিনিয়োগ করা হচ্ছে তা যৌক্তিক পদক্ষেপ নয়।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page