April 11, 2026, 12:45 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সম্পদ জব্দ করার জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে : দিমিত্রি পেসকভ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ  বলেছেন, রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না। রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে পাঠানো হবে বলে মার্কিন কংগ্রেস সবুজ সংকেত দেয়ার পর গতকাল (শনিবার) পেসকভ সাংবাদিকদের একথা বলেন।

রাশিয়ার এ কর্মকর্তা বলেন, সত্যিই আমেরিকা যদি এমনটি করে তাহলে তাকে মূল্য দিতে হবে। তবে মস্কোর পক্ষ থেকে এ ব্যাপারে কী ধরনের জবাব হবে এবং কখন সেই জবাব দেয়া হবে তা সুস্পষ্ট করে বলা হয় নি। তিনি বলেছেন, সর্বোত্তম উপায়ে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব এবং সেভাবে জবাব দেব।

পেসকভ জোর দিয়ে বলেন, আমেরিকা যদি এই ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে তারা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করবে। এর মধ্যদিয়ে রাষ্ট্রীয় অর্থ সম্পদ সুরক্ষার যে আন্তর্জাতিক রীতি রয়েছে তাও ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়ার সম্পদ আটক করে তা ইউক্রেনের কাছে হস্তান্তর করার পদক্ষেপ নিলে তাতে বহু বিনিয়োগকারী আমেরিকা থেকে তাদের বিনিয়োগকৃত অর্থ প্রত্যাহার করে নেবেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page