April 12, 2026, 12:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সহযোগিতায় তুরস্কে প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্ক সরকার দেশটিতে প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু করেছে। এ উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে সহযোগিতা করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন।

তুরস্কের আনাতোলি অঞ্চলের ‘আক্কুইউ’ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন স্থাপনাটি গতকাল (বৃহস্পতিবার) উদ্বোধন করা হয়। ভিডিও লিঙ্কের মাধ্যমে এতে যোগ দেন এরদোগান ও পুতিন। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত পারমাণবিক জ্বালানি কোম্পানি রোসাটম এই স্থাপনাটি নির্মাণ করে দিয়েছে।

ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে কিছুক্ষণের জন্য যোগ দেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তার উপস্থিতিতে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মেরসিন প্রদেশের এই পরমাণু স্থাপনার রিঅ্যাক্টরে প্রথম পারমাণবিক জ্বালানী প্রবেশ করানো হয়।

অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট পুতিন তুরস্কের ‘আক্কুইউ’ স্থাপনাকে ‘বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক প্রজেক্ট’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এই স্থাপনা থেকে পূর্ণ উদ্যোমে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে রাশিয়ার প্রাকৃতিক জ্বালানীর ওপর তুরস্কের নির্ভরশীলতা কমে আসবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page