August 8, 2026, 6:25 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সামরিক বাহিনীতে যুক্ত হলো সবচেয়ে দীর্ঘ পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেন সীমান্তে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক হত্যাযজ্ঞে জড়িত সৌদি সেনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে আমেরিকা এবং জার্মানির সামরিক বিশেষজ্ঞরা। ব্রিটিশ দৈনিক দ্যা গার্ডিয়ান এই খবর দিয়েছে।

রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাতকে সামরিক কাজে ব্যবহারের জন্য অনুমোদন দেয়া হয়েছে। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান ইউরি বোরিসভ আজ শুক্রবার এ কথা ঘোষণা করেছেন।

সারমাত হচ্ছে রাশিয়ার সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র যা কমপক্ষে ১১ হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্র ১০ টন ওজনের ওয়ার হেড বহন করতে পারে। ধারণা করা হচ্ছে রাশিয়ার ভান্ডারে যে সমস্ত পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র রয়েছে তার মধ্যে এটিই হবে সবচেয়ে ভারী এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র।

গত বছর এর চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে জানিয়েছিলেন, সারমাত ক্ষেপণাস্ত্র শত্রুর এন্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেমকে পরাস্ত করতে পারে কারণ এটি চলার সময় গতিপথ পরিবর্তন করতে পারে।

রাশিয়ার হাতে যে তুলনামূলক কমপল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো আর্কটিকের উপর দিয়ে উড়ে গিয়ে আমেরিকায় আঘাত হানতে পারে এবং এজন্য রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য এই পথে আমেরিকা স্থল ইন্টারসেপ্টর বসিয়েছে।গত ডিসেম্বরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন, সারমাত ক্ষেপণাস্ত্র মোতায়েনের কাজ এরইমধ্যে শুরু হয়েছে এবং ২০২৩ সালের মধ্যে এটি পুরোপুরিভাবে ব্যবহারের উপযোগী করে তোলা হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page