October 29, 2026, 3:03 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সেনাদের কাছে অস্ত্র সমর্পণ করছে ওয়াগনার বাহিনীর সদস্যরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া জানিয়েছে, দেশের প্রাইভেট মিলিটারি গ্রুপ ওয়াগনারের সদস্যরা হাজার হাজার টন অস্ত্র ও গোলাবারুদ নিয়মিত সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেছে। রাশিয়া এই গ্রুপের যোদ্ধাদের নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

গতকাল (বুধবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াগনার গ্রুপ ২০০০ এর বেশি সদস্য অস্ত্র এবং আড়াই হাজার টন গোলাবারুদ হস্তান্তর করেছে।

এই বিবৃতির সাথে একটি ভিডিও পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, রাশিয়ার একজন সেনা কর্মকর্তা হস্তান্তর করা অস্ত্র পরিদর্শন করছেন।

কিছুদিন আগে ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এরপর বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর মধ্যস্থতায় ওয়াগনার গ্রুপ এবং রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে চুক্তি হয়। ওই চুক্তির আওতায় ওয়াগনার গ্রুপ রাশিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে আনা হচ্ছে। বিনিময়ে প্রিগোজিনের বিরুদ্ধে সেনা বিদ্রোহের অভিযোগ স্থগিত করা হয়।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page