September 23, 2026, 1:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার স্মার্ট বোমার কাছে ইউক্রেন অসহায় ; প্রয়োজন এফ-১৬ বিমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল ইউরি ইগনাট বলেছেন, রাশিয়ার অত্যন্ত নিখুঁত গাইডেড বোমা মোকাবেলার কোনো উপায় ইউক্রেনের সামনে নেই। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বোমা মোকাবেলার জন্য তিনি এফ-১৬ জঙ্গিবিমানের মতো দীর্ঘ পাল্লার অস্ত্র দিতে পশ্চিমার দেশগুলোর প্রতি আহ্বান জানান।

এক সংবাদ সম্মেলনে কর্নেল ইগনাট দাবী করেন, রাশিয়া প্রতিদিন যুদ্ধক্ষেত্রে অন্তত ২০টি গাইডেড বোমা ব্যবহার করছে। এসব বোমা ৭০ কিলোমিটার দূরের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

কর্নেল ইগনাট বলেন, “আমরা এই ধরনের অস্ত্র মোকাবেলা করতে পারি না এবং আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখানে অকার্যকর। রাশিয়ার বিমান থেকে এ সমস্ত বোমা ব্যবহার করা হলেও ইউক্রেন কোনোভাবেই তা প্রতিরোধ করতে সক্ষম নয়।”

তিনি জানান, রাশিয়া সাধারণত এসইউ-৩৪, এসইউ-৩৫ এবং অন্যান্য ট্যাকটিক্যাল বিমান থেকে এরকম গাইডেড বোমা ব্যবহার করে থাকে। এ পরিস্থিতি মোকাবেলায় ইউক্রেনের হাতে জরুরিভাবে দীর্ঘ পাল্লার অস্ত্রের চালান আসা জরুরি যা দিয়ে রাশিয়ার বিমান হামলা মোকাবেলা করা সম্ভব।

কর্নেল ইগনাট আরো জানান, তাদের হাতে সোভিয়েত আমলে নির্মিত এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা দিয়ে ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। এফ-১৬ বিমান ব্যবহার করে এই সমস্যার সমাধান সহজেই করা সম্ভব বলে মন্তব্য করেন কর্নেল ইগনাট। তিনি বলেন, ইউক্রেনের হাতে এফ সিক্সটিন বিমান থাকলে রাশিয়া যুদ্ধক্ষেত্রে তার বিমান হামলা কমিয়ে দিতে বাধ্য হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page