April 13, 2026, 3:21 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে : লেবাননের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাঁটি ধ্বংস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার হাইপারসনিক কিঞ্জাল ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেট্রিয়টের একটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে। এর আগে ইউক্রেন সরকার দাবি করেছিল যে, মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপতিত করা হয়েছে।
কিয়েভ জানিয়েছে সোমবার রাতে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে।

এদিকে, সম্প্রতি ব্রিটেন ইউক্রেন সরকারকে যে স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়েছে তার মধ্যে সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্র ধ্বংসের কাজে রাশিয়া তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া ২২টি ড্রোন ধ্বংসের পাশাপাশি আমেরিকার সাতটি হাইমার্স ক্ষেপণাস্ত্র এবং তিনটি এইচএআরএম এন্টি রাডার মিসাইল ধ্বংস করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page