October 29, 2026, 7:20 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার হামলায় বিখ্যাত ইউক্রেনীয় লেখিকা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুরস্কার বিজয়ী ইউক্রেনের সবচেয়ে বিখ্যাত তরুণ লেখিকা ভিক্টোরিয়া অ্যামেলিনা রাশিয়ার হামলায় নিহত হয়েছেন। তিনি গত সপ্তাহে রুশ হামলায় আহত হয়েছিলেন। হামলায় আহত হওয়ার কয়েকদিনের মাথায় মারা গেলেন তিনি।

সোমবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোর্স্কের একটি পিৎজা রেস্তোরাঁয় রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়ার পর পুরস্কার বিজয়ী ইউক্রেনীয় লেখিকা ভিক্টোরিয়া আমেলিনা তার আঘাতের কারণে মারা গেছেন। আমেলিনা যুদ্ধাপরাধ গবেষক ছিলেন এবং রুশ সেই হামলায় মারা যাওয়া ১৩তম ব্যক্তি তিনি।

লেখকদের সংগঠন পেন ইউক্রেন (PEN Ukraine) বলেছে, রুশ হামলায় আহত হওয়ার পর চিকিৎসকরা ‘তার জীবন বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভিক্টোরিয়া আমেলিনার আঘাতটি বেশ মারাত্মক ছিল’।

মানবাধিকার কর্মীরা এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। ক্রামতোর্স্ক শহরটি ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকলেও ইউক্রেনের রুশ-অধিকৃত অংশের কাছাকাছি অবস্থিত।

বিবিসি বলছে, গত মঙ্গলবার কলম্বিয়ার সাংবাদিক এবং লেখকদের একটি প্রতিনিধি দলের সাথে ক্রামতোর্স্ক শহরের জনপ্রিয় রিয়া লাউঞ্জে খাবার খাচ্ছিলেন ৩৭ বছর বয়সী অ্যামেলিনা। এরই একপর্যায়ে সেখানে রুশ ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। হামলায় আহত হয়েছিলেন আরও ৬০ জন।

হামলার পর তাকে উদ্ধার করে দ্রুত ডিনিপ্রোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শুক্রবার তার আঘাতের কারণে তিনি মারা যান বলে পেন ইউক্রেন জানিয়েছে।

গ্রুপটি এক বিবৃতিতে বলেছে, ‘খুব কষ্টের সাথে আমরা আপনাকে জানাচ্ছি, লেখিকা ভিক্টোরিয়া আমেলিনা গত ১ জুলাই মারা গেছেন। ভিক্টোরিয়ার জীবনের শেষ দিনগুলোতে তার পরিবার এবং বন্ধুরা পাশে ছিল।’

বিবিসি বলছে, অ্যামেলিনা ছিলেন ইউক্রেনের সবচেয়ে বিখ্যাত তরুণ লেখকদের একজন। তিনি গত বছর ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর যুদ্ধাপরাধ নথিভুক্ত করতে শুরু করেন। এছাড়া রাশিয়া-ইউক্রেন ফ্রন্টলাইনের কাছাকাছি শিশুদের নিয়েও কাজ করা শুরু করেছিলেন তিনি। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page