July 27, 2026, 10:22 pm
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করবেই :  রুশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যে লক্ষ্য নিয়ে তার দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া তা অর্জন করবেই বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, “আমাদের সেনাদের মাঝে যে অধ্যবসায়, ধৈর্য এবং প্রতিশ্রুতি রয়েছে তাতে তারা ইউক্রেনে আমাদের দেশের জনগণ এবং সরকারের জন্য মৌলিক লক্ষ্য অর্জন করবে।”

শুরু থেকে রাশিয়া বলে আসছে দোনেস্ক এবং লোহানস্ক অঞ্চলের রুশ ভাষাভাষী লোকজনকে রক্ষা এবং ইউক্রেনকে নাজিবাদ মুক্ত করার লক্ষ্য নিয়ে মস্কো সামরিক অভিযান শুরু করেছে। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ল্যাভরভ।

সাক্ষাৎকারে ল্যাভরভ জোর দিয়ে বলেন, ইউক্রেন যে শান্তি আলোচনার কথা বলছে তা শুরুর আগে অবশ্যই মস্কোর নিয়ন্ত্রণে নেয়া অঞ্চলের ওপর রাশিয়ার শাসনকে স্বীকৃতি দিতে হবে। রুশ সেনারা ইউক্রেনের যে চারটি অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে সেগুলো এখন মস্কোর কাছে বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। তিনি বলেন, এই চারটি অঞ্চলের জনগণকে নাজিবাদের হুমকি থেকে মুক্ত হতে হবে যা বহু বছর ধরে তারা মোকাবেলা করে এসেছে। ল্যাভরভ বলেন, “আমরা আমাদের নাগরিকদের রক্ষা করব যারা বহু শতাব্দী ধরেই রাশিয়ার নাগরিক হিসেবে পরিচিত ছিল।”

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বহু বছর ধরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইউক্রেনকে ব্যবহারের প্রস্তুতি নিয়েছে; তবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধের অবসান ঘটাতে চাই।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page