November 1, 2026, 12:19 pm
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক সংকটে নাকাল ইউরোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ভয়াবহ অর্থনৈতিক সংকটে নাকাল পুরো ইউরোপ। মূল্যস্ফীতি, জ্বালানিতেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা মানুষ। চরম ঝুঁকিতে খাদ্যনিরাপত্তা। অবর্ণনীয় দুর্দশায় কর্মহীন ও অবসরে যাওয়া এবং নিম্নআয়ের নাগরিকরা।

জ্বালানি সংকটে শিল্প কারখানাসহ বসতবাড়িতে তেল-গ্যাসের সরবরাহ কমেছে ইউরোপীয় ইউনিয়নের দেশে দেশে।

গত কয়েক মাসে মূল্যস্ফীতিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে কয়েকগুণ। সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ। খাবারের পেছনে প্রতি দুইজনের পরিবারে মাসে গড়ে ৫শ’ ২১ ইউরো খরচে হিমশিম অবস্থা তাদের।

বেলজিয়াম, জার্মানি ও ফ্রান্সের সুপারমার্কেটগুলোয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট বেশি দৃশ্যমান।

নামমাত্র বা বিনামূল্যের সবজি ও বেচে যাওয়া খাবারের খোঁজে ছুটে বেড়াচ্ছেন অনেকে। সংকট আরো তীব্র হওয়ার আশঙ্কায় তারা।

জ্বালানির দামের পাশাপাশি শীতও ব্যয়বহুল করে তুলেছে ইউরোপের সবজি সংরক্ষণ পদ্ধতি। ফলে সরবরাহ কমে পণ্যের দাম আরো বাড়ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসের সবচেয়ে করুণ সময় পার করছে ইউরোপ।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page