March 13, 2026, 8:40 am
শিরোনামঃ
ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা খুবই সম্মানজনক : ট্রাম্প রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল রাখা অসম্ভব : রাশিয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া : ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া থেকে মোংলায় এলো রুপপুর পরমানু বিদ্যুৎকেন্দ্রের মালামাল 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুপপুরে নির্মানাধীণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আরও ২০১৬ মেট্রিকটন মেশিনারি পণ্য এসেছে।

বুধবার (৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে লাইব্রেরিয়া পতাকাবাহী ‘ড্রাগনবল’ জাহাজে করে এই পণ্য আসে। তবে এবার রাশিয়া থেকে সরাসরি আমদানি হয়েছে এই মেশিনারি পণ্য।

গত ১৮ ফেব্রুয়ারি পণ্য নিয়ে জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্স বার্গ বন্দর থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘ইন্টারপোর্ট সী প্যাকেজ লিমিটেডে’র খুলনার ব্যবস্থাপক অসীম কুমার সাহা এসব তথ্য জানায়।

তিনি গণমাধ্যমকে জানান, বুধবার মধ্যরাতে আসা রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য সকাল থেকে খালাস চলছে। আগামী ৫-৬ দিনের মধ্যে সম্পূর্ণ পণ্য খালাস করে সেগুলো সড়ক পথে পাবনার ঈশ্বরদীতে নির্মানাধীণ রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে গত ৭ মার্চ সর্বশেষ রাশিয়া থেকে এসেছে ৫২৫ প্যাকেজের এক হাজার ২০০ মেট্রিকটন মেশিনারি পন্য। তবে সেবার এই পণ্য ভারতের হলদিয়া বন্দর দিয়ে ট্রানজিট হয়ে এই বন্দরে আসে।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page