March 17, 2026, 3:23 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া-বিরোধী পশ্চিমা দেশগুলোর ব্রিকস জোটে যোগ দেয়ার কোনো সুযোগ নেই : সের্গেই রিয়াবকভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমা দেশগুলো যতক্ষণ পর্যন্ত রাশিয়া-বিরোধী নীতি অনুসরণ অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত তাদের ব্রিকস জোটে যোগ দেয়ার সুযোগ নেই। রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল (শুক্রবার) এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ব্রিকস জোটে যোগ দেয়ার অন্যতম প্রধান শর্ত হচ্ছে এই জোটের কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেয়া যাবে না। এবারের ব্রিকস শীর্ষ সম্মেলন থেকে যেসব দেশকে এই জোটের সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে তারা সবাই এই শর্ত পূরণ করেছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো তারা একটি গোষ্ঠীভুক্ত এবং প্রত্যেকটি দেশ এই শর্তের বিপরীতে অবস্থান করছে। ফলে ব্রিকস জোটে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো এমনকি পশ্চিমা এসব দেশকে পর্যবেক্ষক হিসেবে এই জোটের কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ারও প্রশ্ন নেই। এটা সম্পূর্ণভাবে অসম্ভব ব্যাপার এবং আমরা এই নীতি অনুসরণ অব্যাহত রাখবো।

সের্গেই রিয়াবকভ স্পষ্ট করে বলেন, “যদি পশ্চিমা কোনো দেশ মনে করে ব্রিকসের যোগ দেয়া আকর্ষণীয় ব্যাপার এবং ব্রিকসভুক্ত যেকোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের নীতি অনুসরণ থেকে বিরত থাকবে; পাশাপাশি এই জোটে যোগ দেয়ার জন্য আবেদন জানায় তাহলে সেই দেশের আবেদনটি বিবেচনা করা হতে পারে। এছাড়া অন্য কোনো পথ নেই।”
গত বুধ ও বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে ব্রিকসভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এবারের সম্মেলন থেকে ইরান, আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবকে নতুন সদস্য পদ দেয়া হয়েছে। ব্রিকস জোটের আগের পাঁচটি সদস্য রাষ্ট্র হচ্ছে- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page