April 8, 2026, 7:47 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করবে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তার দেশ বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়ন করবে। এ ধরনের অস্ত্রের জন্য বেলারুশে বিশেষ স্থাপনা তৈরি করা হচ্ছে এবং আগামী জুলাই মাসের মধ্যে কৌশলগত এই অস্ত্র রাখার জন্য উপযুক্ত স্থাপনার নির্মাণ কাজ শেষ হবে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, বেলারুশের পক্ষ থেকে বারবার আবেদন জানানোর পর দেশটিতে এই অস্ত্র মোতায়েনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, আগামী পহেলা জুলাইয়ের মধ্যে কৌশলগত অস্ত্র রাখার এই স্থাপনার নির্মাণ কাজ শেষ হবে তবে মস্কো পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ বেলারুশের হাতে দেবে না। মস্কো শুধু তার নিজের অস্ত্র বেলারুশে মোতায়েন করবে। ঠিক কখন রাশিয়া থেকে পরমাণু অস্ত্র বেলারুশে পাঠানো হবে পুতিন তা সুস্পষ্ট করে বলেননি।

রাশিয়ার সাথে ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে ব্রিটেন কিয়েভকে ইউরেনিয়ামযুক্ত অস্ত্র সরবরাহ করার ঘোষণা দেয়ার পর এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে প্রেসিডেন্ট পুতিন জানান।

চলতি মার্চ মাসের প্রথম দিকে ব্রিটেন ঘোষণা করে যে, লন্ডন ইউক্রেনের জন্য যে চ্যালেঞ্জার-টু ট্যাংক পাঠাবে তাতে ব্যবহার করতে ইউরেনিয়াম-সমৃদ্ধ গোলা দেয়া হবে। ব্রিটেনের এই ঘোষণায় মস্কো কড়া প্রতিবাদ জানিয়ে একে দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণভাবে উন্মাদনা বলে উল্লেখ করেছে।

আমেরিকা ব্রিটেনের পক্ষে ওকালতি করে বলেছে, এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কারণ এ ধরনের গোলা কয়েক দশক থেকেই ব্যবহার করা হচ্ছে এবং একটি সাধারণ বিষয় পরিণত হয়েছে। জবাবে রাশিয়া বলেছে- এই গোলা ব্যবহার করলে ইউক্রেনে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে, যেটি হয়েছে ইরাকে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page