October 17, 2026, 10:49 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া যে কোনো সময় ন্যাটোর ওপর হামলা চালাতে সক্ষম: জার্মান জেনারেল

জার্মানীর লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার সোলফ্র্যাঙ্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার যে কোনো সময় ন্যাটো ভূখণ্ডে সীমিত আকারের হামলা চালানোর ক্ষমতা রয়েছে। তবে রাশিয়া পদক্ষেপ নেবে কি না, তা নির্ভর করবে পশ্চিমা মিত্রদের অবস্থানের ওপর। শুক্রবার (৭ নভেম্বর) একজন শীর্ষ জার্মান সামরিক কর্মকর্তা রয়টার্সকে এ কথা বলেছেন।

লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার সোলফ্র্যাঙ্ক বলেন, ‘রাশিয়ার বর্তমান সক্ষমতা এবং যুদ্ধ শক্তির দিকে তাকালে দেখা যাবে, তারা আগামীকাল থেকেই ন্যাটো অঞ্চলের বিরুদ্ধে ছোট আকারের আক্রমণ শুরু করতে পারে।’

জার্মানির যৌথ অপারেশন কমান্ডের প্রধান এবং প্রতিরক্ষা পরিকল্পনা তত্ত্বাবধানকারী সোলফ্র্যাঙ্ক ন্যাটোর সতর্কবার্তার প্রতিধ্বনি করেছেন। তিনি বলেন, রাশিয়া যদি অস্ত্র তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখে, তবে ২০২৯ সালের প্রথম দিকে ৩২ সদস্যের জোটের ওপর বড় আকারের আক্রমণও চালাতে পারে।

তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণাত্মক উদ্দেশ্য অস্বীকার করে বলেছেন, ২০২২ সালে ইউক্রেনে মস্কোর অভিযান ছিল রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর নিজস্ব সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে প্রতিরক্ষা।

বার্লিনের উত্তরে অবস্থিত একটি বিস্তীর্ণ ব্যারাক থেকে কথা বলতে গিয়ে সোলফ্র্যাঙ্ক বলেন, ইউক্রেনে বিপর্যয় সত্ত্বেও রাশিয়ার বিমান বাহিনী যথেষ্ট যুদ্ধ শক্তি ধরে রেখেছে। তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অক্ষত রয়েছে।

তিনি বলেন, স্থল বাহিনী ক্ষতির সম্মুখীন হচ্ছে। কিন্তু রাশিয়া তাদের মোট সৈন্য সংখ্যা ১৫ লাখে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। আর রাশিয়ার কাছে পর্যাপ্ত প্রধান যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, যা দিয়ে আগামীকালই সীমিত আক্রমণ কল্পনা করা সম্ভব।

সোলফ্র্যাঙ্ক বলেন, ‘মস্কো ন্যাটো আক্রমণ করতে পারে কি না, তা তিনটি বিষয়ের ওপর নির্ভর করবে: রাশিয়ার সামরিক শক্তি, সামরিক রেকর্ড এবং নেতৃত্ব।’

তিনি বলেন, ‘এই তিনটি বিষয় আমাকে এই সিদ্ধান্তে পৌঁছে দেয় যে, রাশিয়ার আক্রমণ সম্ভাব্যতার ক্ষেত্রের মধ্যে রয়েছে। এটি ঘটবে কি হবে, না তা অনেকাংশে আমাদের নিজস্ব আচরণের ওপর নির্ভর করবে।’

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page