October 27, 2026, 3:04 pm
শিরোনামঃ
রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া সফরে গেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো কিয়েভকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়া চায় মিত্র দেশগুলো যেন তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখে। এই সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের পর তারা দুজনেই এ বিষয়ে একমত হয়েছেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানতে যে কোনো বিষয় অবশ্যই বিবেচনায় নিতে হবে। মস্কোর ঘনিষ্ট মিত্র হিসেবে দেখা হয় বেইজিংকে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই পশ্চিমা দেশগুলো দাবি করে আসছে যে, চীন রাশিয়াকে সহযোগিতা করছে। যদিও বেইজিং শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, ওয়াংয়ের এই সফরের পর খুব শিগগির হয়তো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও চীন সফরে যাবেন।

এর আগে রাশিয়ায় সফর করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এই সফরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। যদিও পুতিন এবং কিমের বৈঠককে স্বাভাবিক ভাবে গ্রহণ করতে পারেনি যুক্তরাষ্ট্র। কিমের এই সফরের মাধ্যমে দুদেশের মধ্যে অস্ত্র চুক্তি হয়েছে বলে ধারণা করা হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কৌশলগত নিরাপত্তা পরামর্শের জন্য রাশিয়ায় চার দিনের সফর করবেন ওয়াং ই। সোমবার ওয়াং ই এবং ল্যাভরভের বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা দুজন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। রাশিয়ার স্বার্থের কথা বিবেচনা না করে সংকট নিরসনের প্রচেষ্টার বিষয়ে আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে, ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই অর্থনৈতিক এবং উন্নত প্রযুক্তি দিয়ে রাশিয়াকে সহায়তা দিয়ে আসছে চীন। তবে বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে বেইজিং।

এদিকে চলতি মাসের শুরুর দিকেই পুতিন জানান যে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি আশাবাদী। তবে সেটা কবে সে বিষয়ে তিনি কিছু উল্লেখ করেননি।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page