April 23, 2026, 10:59 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেয়ায় ইরানের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা আরোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেয়ার অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সোমবার এয়ারলাইন্সসহ ইরানের বিশিষ্ট কর্মকর্তাদের এবং সাত সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইরান এয়ারসহ সাতটি সংস্থা এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ হামজেহ গালান্দারি এবং বিপ¬বী গার্ডের কুদস ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সাত ব্যক্তির উপর নিষেধাজ্ঞা অনুমোদন করেছেন বলে ইউরোপীয় জোটের পক্ষ থেকে জানানো হয়। শীর্ষস্থানীয় ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ায় ইরানি ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন গোটা ইউরোপীয় জোটের নিষেধাজ্ঞা আরোপকে স্বাগত জানিয়েছেন। তিনি এক্স-এ পোষ্টে লিখেছেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধের প্রতি ইরানি শাসকদের সমর্থন অগ্রহণযোগ্য এবং অবশ্যই তা বন্ধ করতে হবে।’

ইরানের সরকারী বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইউরোপীয় দেশগুলোর এই নিষেধাজ্ঞাকে ‘অন্যায্য এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি রাশিয়াসহ অন্যান্য দেশ থেকে ইরানের এধরনের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা লাভের অবিচ্ছেদ্য অধিকারের ওপরও জোর দিয়েছেন।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page